চ্যাপা শুটকির বড়া — ৫০ পিস
Image
TK. 2250

৫০ পিস · প্রতি পিস ৪৫ টাকা। শীলপাটায় বাটা মসলা আর খাঁটি সরিষার তেলে হাতে বানানো।

Number:

ভাত বেড়ে ফেলেছেন, সাথে দেওয়ার মতো কিছু নাই — তখন এই জিনিসটা কাজে লাগে

ফ্রিজে দুই-একটা বড়া থাকলে আর চিন্তা থাকে না। বের করে হালকা ভেজে নিলেই হলো।

অতিথি এসে পড়েছে? দুইটা ভেজে দিন। রান্নার কোনো ঝামেলা নাই।

এই প্যাকটা বড় পরিবারের জন্য, অথবা যারা একবারে অনেকদিনের জন্য নিয়ে রাখতে চান তাদের জন্য।

দামটা কীভাবে হিসাব হয়

আমরা পিস হিসাবে বিক্রি করি। প্রতি পিস ৪৫ টাকা। যত পিস নেবেন, তত টাকা। এর বাইরে কোনো লুকানো হিসাব নাই।

এই প্যাকে ৫০ পিস

৫০ × ৪৫ = ২,২৫০ টাকা

কোন প্যাকে কত পিস, কত টাকা

পিস হিসাব দাম
১০ পিস ১০ × ৪৫ ৪৫০ টাকা
১২ পিস ১২ × ৪৫ ৫৪০ টাকা
১৫ পিস ১৫ × ৪৫ ৬৭৫ টাকা
২০ পিস ২০ × ৪৫ ৯০০ টাকা
২৫ পিস ২৫ × ৪৫ ১,১২৫ টাকা
৩০ পিস ৩০ × ৪৫ ১,৩৫০ টাকা
৪০ পিস ৪০ × ৪৫ ১,৮০০ টাকা
৫০ পিস (এই প্যাকটা) ৫০ × ৪৫ ২,২৫০ টাকা

ওজন কেন লেখা নেই

একটা কথা সোজা বলে দেই।

এই বড়া হাতে বানানো। প্রতিটা পিস হাতে গোল করা হয়, তাই কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু ছোট। রোদে শুকানোর পর ওজনও একটু কমে যায়।

তাই গ্রাম-কেজির হিসাব দিলে সেটা ঠিক হবে না। আমরা পিস গুনে দেই — যেটা গুনে মিলিয়ে নেওয়া যায়। ৫০ পিস মানে ৫০ পিসই।

কী দিয়ে বানানো

চ্যাপা শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা, হলুদ-মরিচের গুঁড়া আর খাঁটি সরিষার তেল।

মসলা শীলপাটায় বাটা। মেশিনে গুঁড়া করা মসলার সাথে এর স্বাদের তফাত আপনি প্রথম কামড়েই বুঝবেন।

কোনো প্রিজারভেটিভ নাই, রং নাই।

কীভাবে খাবেন

  • হালকা তেলে দুই পাশ ভেজে নিন — গরম ভাতের সাথে।
  • খিচুড়ির সাথে অসাধারণ লাগে।
  • ভেজে নিয়ে হাতে ভেঙে ভর্তা বানিয়েও খাওয়া যায়।
  • বিকেলে চায়ের সাথেও চলে।

বাসায় এনে কীভাবে রাখবেন

এটা একটু মন দিয়ে পড়ুন, কারণ এখানেই বেশিরভাগ ভুল হয়।

প্যাকেট হাতে পেয়েই ফ্রিজে (ডিপে) তুলে রাখুন। ডিপে রাখলে ৫-৬ মাস ভালো থাকে।

বাইরে খোলা জায়গায় বা স্বাভাবিক তাপমাত্রায় অনেকদিন ফেলে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। ৫০ পিসের প্যাক — একবারে সবটা বের করবেন না। যতটুকু লাগবে ততটুকু বের করে বাকিটা আবার ডিপে ঢুকিয়ে দিন।

অর্ডার আর ডেলিভারি

  • সারা দেশে হোম ডেলিভারি — ১৩০ টাকা।
  • চাইলে আমাদের অফিস থেকে নিজে সংগ্রহ করতে পারেন।
  • অর্ডার করার পর আমরা ফোনে কনফার্ম করে নিই।

কাস্টমাররা কী বলেছেন

আপনাদের বড়া খেয়ে আমার শ্বশুরবাড়ির সবাই খুশি। আবার লাগবে। — সুমাইয়া

ভাতের সাথে যা লাগে! বাচ্চারাও খাচ্ছে, এইটাই বড় কথা। — রুমানা

এর আগে বাজারের শুটকি কিনে ঠকেছি। এইটা আসলেই ঘরে বানানোর মতো। — তানভীর

যে প্রশ্নগুলো সবাই করেন

৫০ পিসের দাম ২,২৫০ টাকা কীভাবে হলো?
প্রতি পিস ৪৫ টাকা। ৫০ × ৪৫ = ২,২৫০ টাকা। এইটুকুই।

ওজন কত?
হাতে বানানো জিনিস, প্রতিটা পিসের ওজন একরকম হয় না। তাই আমরা ওজন না লিখে পিস গুনে দেই। আপনি গুনে মিলিয়ে নিতে পারবেন।

কতদিন ভালো থাকে?
ডিপ ফ্রিজে রাখলে ৫-৬ মাস।

ঝাল কেমন?
এইটা রেগুলার — ঝাল স্বাভাবিক, বাচ্চারাও খেতে পারে। বেশি ঝাল চাইলে নাগা চ্যাপা শুটকির বড়া নিতে পারেন।

Reader Reviews

Average 0 Star rating (total rating 0)

Write a Review

Give Rating