মাজাহ সুপার স্ন্যাকস
Image
TK. 649

১২টি বাদাম, বীজ ও খেজুরে তৈরি — রিফাইন্ড চিনি ছাড়া প্রাকৃতিক এনার্জি বল, ৩০০ গ্রাম

Number:

বিকেলের ক্ষুধায় ভাজাপোড়া নয় — একটা বল, আর এনার্জি ফিরে এলো

বিকেল চারটা। কাজ শেষ হয়নি, পেট চোঁ চোঁ করছে। হাতের কাছে যা থাকে — চিপস, বিস্কুট, মিষ্টি। মাজাহ সুপার স্ন্যাকস ঠিক এই জায়গাটাই নেয়: ১২টি বাদাম, বীজ আর খেজুর দিয়ে তৈরি এনার্জি বল, যাতে এক চিমটি রিফাইন্ড চিনিও নেই।

কেন এটি আলাদা

  • রিফাইন্ড চিনি নেই — মিষ্টিটা আসে সুক্কারী খেজুর আর কিশমিশ থেকে
  • প্রিজারভেটিভ ও কৃত্রিম ফ্লেভার নেই — উপকরণের তালিকার বাইরে কিছুই মেশানো হয় না
  • প্রোটিন, ফাইবার ও হেলদি ফ্যাট একসাথে — তাই এক-দুইটাতেই পেট ভরে
  • ছোট-বড় সবাই খেতে পারে — বাচ্চার টিফিন থেকে অফিসের ড্রয়ার
  • ৩০০ গ্রাম প্যাক — সপ্তাহখানেকের নাস্তা এক প্যাকেই

উপকরণ — ১২টি, এর বাইরে কিছু নেই

আখরোট, কাজুবাদাম, কাঠবাদাম, থাই বাদাম, চীনা বাদাম, তিসি, সাদা তিল, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, সুক্কারী খেজুর, পাকিস্তানি কিশমিশ ও পিংক সল্ট।

কখন খাবেন

  • সকালের নাস্তার সাথে ১-২টি
  • জিমে যাওয়ার ৩০ মিনিট আগে
  • বিকেলের চা-নাস্তার বদলে
  • বাচ্চার টিফিন বক্সে
  • লম্বা জার্নি বা অফিস ব্যাগে

কার জন্য

ব্যস্ত পেশাজীবী, শিক্ষার্থী, জিম ও ফিটনেস অনুরাগী, ভ্রমণপ্রিয় মানুষ — এবং যিনি সন্ধ্যার নাস্তাটা একটু স্বাস্থ্যকর করতে চান।

প্যাক ও সংরক্ষণ

  • প্যাক সাইজ: ৩০০ গ্রাম
  • মুখবন্ধ কৌটায় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন
  • ফ্রিজে রাখলে আরও বেশি দিন সতেজ থাকে

অর্ডার ও ডেলিভারি

  • সারা দেশে হোম ডেলিভারি
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ঢাকার ভেতরে দ্রুত ডেলিভারি, চাইলে অফিস থেকেও সংগ্রহ করতে পারেন

সাধারণ জিজ্ঞাসা

এতে কি চিনি দেওয়া আছে?
না। মিষ্টিটা পুরোপুরি খেজুর ও কিশমিশ থেকে আসে।

বাচ্চারা খেতে পারবে?
হ্যাঁ। তবে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট টুকরো করে দিন।

বাদামে অ্যালার্জি থাকলে?
এতে একাধিক বাদাম ও বীজ আছে। বাদামে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন।

ব্যস্ত জীবনে ঘরের স্বাদ। আজই অর্ডার করুন — এক প্যাক দিয়েই শুরু হোক।

Reader Reviews

Average 5 Star rating (total rating 3)
ফাতেমা

লাড্ডু তো হাতে পেয়েই গপাগপ অর্ধেক শেষ 😋 মা শা আল্লাহ এত এত ভালো টেস্ট। আমি চিনি পছন্দ করি না, আর এটা একদম স্মুথ — জিরো সুগার, আই লাভ দিস ❤️ বাকিগুলো ডিপ ফ্রিজে রেখেছি।

তাসনিম

আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। খেজুরের মিষ্টির আধিক্য নেই, যেমনটা আমার ভালো লাগে। লাড্ডুটা অসাধারণ আলহামদুলিল্লাহ। আচারটাও খুব মিষ্টি না, তাই ভালো লেগেছে।

রওনক

আপনাদের লাড্ডুগুলো এখন মদিনায়, মাশাআল্লাহ। আমার হাজবেন্ড আর শাশুড়ি উমরাহতে গিয়েছেন দুই দিন হলো — লাড্ডুগুলো সাথে নিয়েছেন, স্ন্যাকস হিসেবে।

Write a Review

Give Rating