১৫ পিস · প্রতি পিস ৪৫ টাকা। শীলপাটায় বাটা মসলা আর খাঁটি সরিষার তেলে হাতে বানানো।
ফ্রিজে দুই-একটা বড়া থাকলে আর চিন্তা থাকে না। বের করে হালকা ভেজে নিলেই হলো।
অতিথি এসে পড়েছে? দুইটা ভেজে দিন। রান্নার কোনো ঝামেলা নাই।
চ্যাপা শুটকি, শীলপাটায় বাটা রসুন-মরিচ-পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল — এই কয়টা জিনিস দিয়েই হাতে বানানো। ঘরে যেভাবে হয়, ঠিক সেভাবে।
আমরা পিস হিসাবে বিক্রি করি। প্রতি পিস ৪৫ টাকা। এখান থেকেই সব প্যাকের দাম আসে, বাড়তি কিছু নাই।
এই প্যাকে ১৫ পিস
১৫ × ৪৫ = ৬৭৫ টাকা
যত পিসই নিন, হিসাব একই — প্রতি পিস ৪৫ টাকা।
| ১০ পিস | ৪৫০ টাকা |
| ১২ পিস | ৫৪০ টাকা |
| ১৫ পিস (এই প্যাকটা) | ৬৭৫ টাকা |
| ২০ পিস | ৯০০ টাকা |
| ২৫ পিস | ১,১২৫ টাকা |
| ৩০ পিস | ১,৩৫০ টাকা |
| ৪০ পিস | ১,৮০০ টাকা |
| ৫০ পিস | ২,২৫০ টাকা |
আলাদা করে নাগা মরিচ দেওয়া বড়াও আছে — ঝাল একটু বেশি, দাম আলাদা।
একটা কথা সোজা বলি। প্রতিটা বড়া হাতে বানানো, তাই একেকটার ওজন একটু কম-বেশি হয়। একটা গোল ওজন লিখে দিলে সেটা পুরোপুরি সত্যি হতো না।
তাই আমরা পিস ধরেই বলি। আপনি যত পিস অর্ডার করবেন, ঠিক তত পিসই পাবেন — এটা গুনে দেখতে পারবেন।
পার্সেল পেয়েই ফ্রিজে রেখে দিন। বাইরে ফেলে রাখলে, বিশেষ করে গরমের দিনে, নষ্ট হয়ে যেতে পারে — কয়েকজন কাস্টমার আমাদের এটা জানিয়েছেন, তাই আগেই বলে রাখলাম।
ভাজার আগে ফ্রিজ থেকে বের করে একটু রেখে দিলে ভালো হয়।
"এবারের চ্যাপার বড়া আগের দুইবারের থেকেও অনেক বেশি মজা। আমি তো বক্স খুলেই এমনি এমনি খাইছি, এত্ত মজা লাগছে ওইসময়ই প্লেটে ভাত নিয়ে খেতে বসে গেছি"
— Sidratul
"বড়া টেস্ট করলাম, অনেক মজা আপু, আলহামদুলিল্লাহ। একটা বড়া তো টেস্ট করতেও শেষ করে ফেলতেছিলাম, পরে ভাবলাম অর্ধেক রেখে দেই, ভাত দিয়ে খাবো বেশি করে"
— Sidratul
"peyechi ajke bora gulo Alhamdulillah khubi bhalo taste!"
— Tanjum
এগুলো আমাদের নিজেদের লেখা কথা না — যারা কিনেছেন, তাঁদের নিজের কথা।
এই প্যাকটা কাদের জন্য?
মাঝারি পরিবারের জন্য ১৫ পিস ভালো চলে। সপ্তাহে দুই-তিনবার ভেজে খেলে বেশ কিছুদিন যায়।
ঝাল কেমন?
মাঝারি। বাড়ির সবাই খেতে পারে। বেশি ঝাল চাইলে নাগা বড়াটা দেখুন।
ভেজে নিতে হবে?
হ্যাঁ, হালকা ভেজে নিলে স্বাদটা পুরো খোলে।
কতদিন রাখা যায়?
ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে। বাইরে ফেলে রাখবেন না।
ব্যস্ত জীবনে ঘরের স্বাদ। উপরে Add to Cart চেপে অর্ডার করে ফেলুন — অথবা কল করুন ০১৭৯৭২২২৩৮৫।