বাছাই করা তেঁতুল আর দেশি মসলায় ঘরোয়া রেসিপিতে বানানো। টক-ঝাল-মিষ্টির সেই চেনা স্বাদ।
তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে, এটা আমাদের জন্মগত ব্যাপার। মাজাহর তেঁতুল আচার বানানো হয় বাছাই করা তেঁতুল আর দেশি মসলা দিয়ে, ঘরে যেভাবে বানানো হয় ঠিক সেভাবে। টকটা আছে, ঝালটাও আছে, পেছনে হালকা একটা মিষ্টি ভাব। তিনটা মিলে যা দাঁড়ায়, সেটা মুখে না দিলে বোঝানো যায় না।
বাছাইকৃত তেঁতুল আর দেশি মসলা। ঐতিহ্যবাহী ঘরোয়া রেসিপিতে, ছোট ছোট ব্যাচে বানানো হয়।
সব সময় শুকনো চামচ দিয়ে তুলবেন। ভেজা চামচ ঢুকলেই আচার নষ্ট হওয়ার ভয় থাকে। খাওয়ার পর মুখটা ভালো করে আটকে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন। ফ্রিজে রাখলে আরও নিশ্চিন্ত।
একসাথে কয়েক রকম নিতে চাই, কোনটা নেব?
তেঁতুল লাভার্স কম্বোতে তেঁতুলের তিন রকম আচার একসাথে পাবেন। আর শৈশবের স্মৃতি কম্বোতে আম, বরই আর তেঁতুল। আলাদা আলাদা কেনার চেয়ে কম্বোতে দাম কম পড়ে।
উপহার হিসেবে দেওয়া যায়?
যায়, অনেকেই দেন। বিদেশ থেকে দেশে আসা আত্মীয়কে দেওয়ার জন্য কম্বোগুলো বেশি নেওয়া হয়।
ব্যস্ত জীবনে ঘরের স্বাদ। এক বয়াম দিয়ে শুরু করে দেখুন।